287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

আলোচিত ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি নিহত

#
news image

ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আলজাফারাওয়ি (২৮) গাজা সিটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির আল-সাব্রা এলাকায় হামাস ও স্থানীয় দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সালেহ গুলিবিদ্ধ হন।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সালেহ আলজাফারাওয়ির দেহ একটি ট্রাকের পেছনে পড়ে আছে, তার গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট। আল-জাজিরার ফ্যাক্টচেকিং সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

২৮ বছর বয়সী আলজাফারাওয়ি যুদ্ধের সময় উত্তর গাজা থেকে বাস্তুচ্যুত হন। তিনি গাজার ভেতর থেকে যুদ্ধের খবর প্রচার করে ব্যাপক পরিচিতি পান এবং নিজের কাজের কারণে ইসরাইলের কাছ থেকে বহুবার হুমকি পেয়েছিলেন।

প্রসঙ্গত, হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শনিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষে দুগমুশ গোত্রের ১৯ সদস্য এবং হামাসের ৮ যোদ্ধা নিহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি গণমাধ্যমকর্মী গাজায় নিহত হয়েছেন। যা সাংবাদিকদের জন্য ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

সুত্র ঃ আল জাজিরা 

আন্তর্জাতিক ডেস্ক

১৩-১০-২০২৫ সকাল ৭:২০