287628
শিরোনামঃ
উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে মনিরুল ইসলাম মনির জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে মনিরুল ইসলাম মনির

#
news image

ঢাকা মহানগর উত্তর যুবদলের আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে আছেন ত্যাগী নেতা মনিরুল ইসলাম মনির।

তৃণমূল নেতাকর্মীদের মতে, আগামী মহানগর উত্তর যুবদলের কমিটিতে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গর্জে ওঠা, নির্যাতিত ও সম্মুখভাগের নেতৃত্বকেই যুবসমাজের অধিকার প্রতিষ্ঠার ধারক হিসেবে দেখতে চান তারা। সেই ধারাবাহিকতায় সংগঠনকে সু-সংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তৃণমূলের পক্ষ থেকে জোরালোভাবে সাধারণ সম্পাদক পদে উঠে আসছে মনিরুল ইসলাম মনিরের নাম।

এর আগে মনিরুল ইসলাম মনির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক - ঢাকা মহানগর উত্তর যুবদল, সাবেক সাধারণ সম্পাদক - দারুসসালাম থানা যুবদল এবং ১০ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি হিসেবে নিষ্কলঙ্ক নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।

তৃণমূলের দাবি, দলের নীতিনির্ধারণী পর্যায়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং যুবসমাজকে মাদকমুক্ত করতে মনিরুল ইসলাম মনিরের মতো নেতৃত্বের কোনো বিকল্প নেই। ক্লিন ইমেজের এই নেতৃত্বকে সামনে এনে যুবসমাজকে কলুষমুক্ত করে মেধা বিকাশের রাস্তা সুগম করা জরুরি হয়ে পড়েছে।

নেতাকর্মীরা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলেন মনিরুল ইসলাম মনির। অর্ধশতাধিক মামলার শিকার হয়েও নানা প্রতিকূলতা ও রাজনৈতিক চাপ উপেক্ষা করে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে সক্রিয় ছিলেন এবং সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।

তৃণমূলের ভাষায়, "মনিরুল ইসলাম মনির ভাই রাজপথের পরীক্ষিত ও সাহসী নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। আমরা তৃণমূলের নেতাকর্মীরা তাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।"

নিজস্ব প্রতিবেদক

১৬-১০-২০২৬ দুপুর ৩:১