287628
শিরোনামঃ
এমপি মিঠুর ভাতিজা কান্ডে জুড়ীতে তোলপাড় : আইনশৃঙ্খলা কমিটির সভায় জবাব দিলেন না ওসি সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অনুসন্ধান রিপোর্ট সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যার হুমকি বোরকাপরে বোমা বিস্ফোরণ ও হামলার অভিযোগ, গণপিটুনিতে নিহত ১ উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে মনিরুল ইসলাম মনির জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার)

এমপি মিঠুর ভাতিজা কান্ডে জুড়ীতে তোলপাড় : আইনশৃঙ্খলা কমিটির সভায় জবাব দিলেন না ওসি

#
news image

 মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় থানা কম্পাউন্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজার প্রশ্নের কোনো জবাব দেননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। আগের রাতে থানা কম্পাউন্ডের ভেতরে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সভায় উত্থাপিত হলেও ওসির নীরবতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে একজন জনপ্রতিনিধির এমন অশোভন আচরণে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা চলছে।

সোমবার (২৩ নভেম্বর) জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (জুড়ী–বড়লেখা) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা নাসির উদ্দিন আহমেদ মিঠু।

রোববার (২২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর ভাতিজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ুম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আছাদুর রহমান আসাদকে থানা কম্পাউন্ডের ভেতরে অকথ্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। একপর্যায়ে তাঁকে ধমক দিয়ে থানা থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

সভা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির অনুমতিক্রমে উপজেলা বিএনপির সভাপতি হাজী মাসুম রেজা ওসির কাছে আগের রাতের থানা কম্পাউন্ডের হট্টগোলের বিষয়ে জানতে চান। এ সময় তিনি এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি এবং তরুণদের মাদকাসক্তি রোধে পুলিশের করণীয় নিয়েও কথা বলেন। তবে থানা কম্পাউন্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলেও ওসি রফিকুল ইসলাম কোনো বক্তব্য দেননি। এমনকি প্রশ্নটিরও কোনো জবাব দেননি তিনি।

একটি আইনশৃঙ্খলা কমিটির সভায় থানার ভেতরে ঘটে যাওয়া এমন আলোচিত ঘটনা নিয়ে প্রশ্নের জবাব না পাওয়ায় পুলিশের ভূমিকা ও অবস্থান নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে থানার মতো গুরুত্বপূর্ণ স্থানে একজন জনপ্রতিনিধির উপস্থিতিতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে প্রকাশ্যে গালিগালাজ ও হেনস্তার অভিযোগ ওঠার পরও বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা না আসায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক মহলের মতে, রাজনৈতিক পরিচয় কিংবা ক্ষমতার প্রভাব দেখিয়ে একজন জনপ্রতিনিধির এমন আক্রমণাত্মক ও অশোভন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শুধু ব্যক্তিগত ভাবমূর্তিই নয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। বিশেষ করে বিএনপির দায়িত্বশীল পদে থাকা একজন নেতার এমন আচরণ দলটির স্থানীয় পর্যায়ের ভাবমূর্তি ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

নিজেস্ব প্রতিবেদক

২৫-১১-২০২৬ সকাল ৯:৫২