287628
শিরোনামঃ
ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু

#
news image

গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী এবং গর্ভাবস্থাতেই থাকা শিশু নিহত হয়েছেন। বোমার মারাত্মক বিস্ফোরণে মায়ের গর্ভ থেকে শিশুটি বাইরে ছিটকে পড়ে বলে জানা গেছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত চুক্তিতে সাধারণ মানুষ আশা করেছিলেন যে ইসরায়েলি হামলা ও ড্রোন উড্ডয়ন বন্ধ হবে এবং চিকিৎসা সেবা, ত্রাণ ও চলাচলের স্বাধীনতা মিলবে। কিন্তু বাস্তবে এসব প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়িত হয়নি, যার ফলে ক্রমাগত মৃতের সংখ্যা বাড়তে দেখে মানুষ চরম হতাশা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

ট্রাম্পের শান্তি পরিকল্পনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, একদিনে নিহত ১৯

রোববার (২ আগস্ট) সকালে গাজা শহরের একটি ফ্ল্যাটে হামলায় একই পরিবারের তিন সদস্য প্রাণ হারান। এ ছাড়া গৃহহীন পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিলেও সেখানে হামলা চালানো হচ্ছে। অনেকেই ফিরে এসে দেখছেন তাদের সহায়-সম্বল সব ধ্বংস হয়ে গেছে এবং নতুন করে জীবন শুরু করতে হচ্ছে।

গাজা উপত্যকার উত্তর, মধ্য ও দক্ষিণের গাজা শহর, খান ইউনিস এবং দেইর আল-বালাহ সহ প্রতিটি অঞ্চলই অব্যাহত হামলার শিকার হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই এবং তারা কোথায় যাবেন বা কী করবেন তা ভেবে পাচ্ছেন না।

সূত্র: আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক

৩-৮-২০২৬ দুপুর ১২:১৮