287628
শিরোনামঃ
ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

চীনা স্পাই স্যাটেলাইট পেয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি শুরু ইরানের

#
news image

ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান গোপনে চীনের তৈরি একটি স্পাই স্যাটেলাইট এর মালিক হয়েছে যার মাধ্যমে সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের সময় মার্কিন সামরিক ঘাঁটিগুলো নজরদারি করতে সক্ষম হয়। লিক হওয়া ইরানি সামরিক নথির বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্যাটেলাইটটির নাম টিইই-০১বি (TEE-01B)।

চীনের আর্থ আই কোম্পানি ( Earth Eye Co) এটি তৈরি ও উৎক্ষেপণ করে। ২০২৪ সালের শেষের দিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স এটি অর্জন করে। স্যাটেলাইটটি সৌদি আরব, জর্ডান, বাহরাইন, ইরাক, কুয়েত, জিবুতি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কিছু অবকাঠামো নজরদারি করেছে।

ইরানি সামরিক কমান্ডাররা সময়-স্ট্যাম্পযুক্ত কোঅর্ডিনেট লিস্ট, স্যাটেলাইট ইমেজ এবং অরবিটাল অ্যানালাইসিসের মাধ্যমে এই ঘাঁটিগুলো মনিটর করেছে। মার্চ মাসে ড্রোন ও মিসাইল হামলার আগে-পরে ছবি তোলা হয়েছে বলে জানা গেছে। স্যাটেলাইটটি প্রায় ০.৫ মিটার রেজোলিউশনে ছবি তুলতে সক্ষম, যা বিমান, যানবাহন ও অবকাঠামোর পরিবর্তন শনাক্ত করতে সাহায্য করে।

সাইন্সেস পো (Sciences Po) বিশ্ববিদ্যালয়ের ইরান বিশেষজ্ঞ নিকোল গ্রাজেউস্কি বলেন, “এই স্যাটেলাইট স্পষ্টতই সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে, কারণ এটি আইআরজিসি -এর অ্যারোস্পেস ফোর্স চালাচ্ছে, ইরানের বেসামরিক স্পেস প্রোগ্রাম নয়।”

প্রতিবেদনে আরও বলা হয়, আইআরজিসি চীনা গ্রাউন্ড স্টেশনের অ্যাক্সেস পেয়েছে। চীন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

সুত্র ঃ  আইবিএন নিউজ

আন্তর্জাতিক ডেস্ক

১৫-৪-২০২৬ দুপুর ১:৩৪