287628
শিরোনামঃ
ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার যোগদান

#
news image

আজ দোহায় কাতার রাষ্ট্রের উপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনার জন্য জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওআইসির মহাসচিব হুসেন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত তাদের বক্তব্য রাখেন।

দুই দিনের জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্র উপদেষ্টা আজ সকালে কাতারে পৌঁছেছেন। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এমজেএইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

কাতারের উপর ইসরায়েলি আক্রমণ নিয়ে আলোচনা করার জন্য কাতার এই জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে, আগামীকাল এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ডেস্ক

১৪-৯-২০২৫ রাত ৮:১৮