287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

শিবচরে বিএনপি'র ৩১ দফা কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

#
news image

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও আসন্ন নির্বাচনী প্রস্তুতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শনিবার (২৭সেপ্টেম্বর)বিকেলে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপি'র আয়োজনে বাবলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লা এ সময় তিনি বলেন'বিগত নির্বাচনে ফ্যাসিস্ট শেখ হাসিনা রাতেই ভোটের বাক্স ভরে রেখেছিল।সাধারণ মানুষকে তারা ভোট দিতে দেয়নি।উল্টো বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে আমাদেরকে দেশে আসতে দেয়নি।গত ১৬ বছরে আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা,গুম,গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে।ফ্যাসিস্ট আওয়ামী লীগ কত বড় বর্বর আপনারা বলেন?আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন প্রফেসর ডক্টর ইউনুস,বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকায় গিয়েছে,সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা তাদেরকে হেনস্তা করেছে।আপনারা যদি ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে পারেন,তাহলে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের পথে ফিরে যাবে।

৩১ দফা কর্মসূচি ও মতবিনিময় সভায় বক্তারা বলেন' ২০০১ সালের পর থেকে বাংলাদেশের মানুষ কোন ভোট দিতে পারেনি।আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনে এদেশের আপামর জনতা প্রত্যক্ষভাবে ভোট দিতে পারবে।তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে।বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিশ্বাসী।দল যাকে মনোনয়ন দিবে সকল প্রকার ভেদাভেদ ভুলে আমরা সবাই তার জন্যই কাজ করে যাবো'।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত আহ্বায়ক শাহাদাত হোসেন খান,নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা বনানী থানার যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন,শিবচর উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান,শিবচর উপজেলা বিএনপি'র নবনির্বাচিত সদস্য শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান),মাহবুব মাদবর,জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক নারগিস আক্তার,শিবচর উপজেলা বিএনপি'র নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

শিবচর উপজেলা বিএনপি'র নেতা এবং শিবচর দত্তপাড়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান (শিশু) সরদারের সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান জামাল বেপারীর সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবচর উপজেলা প্রতিনিধি

২৭-৯-২০২৫ রাত ৯:১১