সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন বীথিকা বিনতে হোসাইন
নিজস্ব প্রতিবেদক
৯-৪-২০২৬ দুপুর ২:১২

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে আলোচনায় আছেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন ।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিথিকা লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলাতে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন৷ তার স্বামী শফিউল বারী বাবু লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। বিথিকা সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের বাসিন্দা।
বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে বেড়ে ওঠা একজন সাহসী নেত্রী। যিনি প্রতিষ্ঠিত করেছেন মানবিক সংগঠন 'অর্পণ আলোক'।
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির একাধিক সুত্র থেকে জানা যায়, নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পর বিএনপির সংসদীয় মনোয়ন বোর্ড বা স্থায়ী কমিটির সভায় সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে। এর আগে মনোনয়ন ফরম ছাড়তে পারে দল।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় এমপিদের সরাসরি মনোনয়ন দেয় বিএনপি।
কোনো-কোনো নেতা বলছেন, অনেক নারী নেতারা মনে করছেন সংরক্ষিত আসনের ক্ষেত্রেও সরাসরি মনোনয়ন দেবে দলের শীর্ষনেতৃত্ব।
বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতার সঙ্গে আলাপে জানা গেছে, এখন পর্যন্ত যাদের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে, তারা হলেন-মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, বীথিকা বিনতে হোসাইন, কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার, সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, ত্রয়োদশ সংসদ নির্বাচনে পরাজিত সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি ও চৌধুরী নাদিরা আক্তার।
আলোচনায় আরও রয়েছেন, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদ, দলের প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম অরুনি, বিএনপি সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানা, সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পুত্রবধূ খাদিজাতুল কোবরা সুমাইয়া বা সে পরিবারের কোনো সদস্য; ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি।
শফিউল বারী বাবুর সহ-ধর্মিণী বীথিকা বিনতে হোসাইনকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান লক্ষ্মীপুরবাসী।