287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

ইরানে রুশ যুদ্ধবিমানের চালান আসায় আধুনিকায়নের ইঙ্গিত সামরিক বাহিনীর

#
news image

ইরানের বিমানবাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান। এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিগ-২৯এস যুদ্ধবিমান ইরানে পৌঁছেছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইরানি সংবাদমাধ্যম দিদবানের বরাতে এ খবর জানায় রুশ সংবাদমাধ্যম তাস। যুদ্ধবিমান বহরে যুক্ত হওয়ার মধ্য দিয়ে দেশটির আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে।

আবোলফাজল জোহরেভান্দ জানান, নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে শিরাজ ঘাঁটিতে অবস্থান করছে। তিনি মিগ-২৯এসকে ‘স্বল্পমেয়াদি সমাধান’ হিসেবে উল্লেখ করে বলেন, তেহরান আরও উন্নত রুশ এসইউ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, যুদ্ধবিমান ছাড়াও ইরান উল্লেখযোগ্য সংখ্যায় রাশিয়ার এস-৪০০ ও চীনের এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেতে যাচ্ছে। এ জন্য যাবতীয় তৎপরতা প্রক্রিয়াধীন রয়েছে।

তাসের প্রতিবেদনে বলা হয়, এসব বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি ইরানি সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি চিফ অফ স্টাফ এবং আইআরজিসি জেনারেল আলী শাদমানি রাশিয়ান এসইউ-৩৫ যুদ্ধবিমান অধিগ্রহণের ঘোষণা দেন।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও ‘অপারেশন রাইজিং লায়ন’-এর পর তেহরানের সামরিক সক্ষমতা জোরদারের এ প্রচেষ্টা আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে। রুশ ও চীনা সামরিক সরঞ্জামের ধারাবাহিক এই আগমন ইরানের প্রতিরক্ষা কাঠামোতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দিচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

২৪-৯-২০২৫ দুপুর ৩:২০