287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নে বৈষম্য রাখবোনা- ডা: প্রিয়াঙ্কা

#
news image

ড্যাবের কেন্দ্রীয় নেত্রী, শেরপুর-১ সদর আসনের ২০১৮ সালের বিএনপির এমপি প্রার্থী ও আলোচিত নেত্রী ডাঃ সানসিলা জেবরিন  বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এবং আমি যদি এমপি নির্বাচিত হতে পারি,তাহলে অনুন্নত এলাকাগুলোতে উন্নয়নে অগ্রাধিকার দিবো। তবে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য
করবোনা।

একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে সমানতালে উন্নয়ন করা হবে। পিছেয়ে পড়া চরাঞ্চলের দিকে বিশেষ খেয়াল রাখা হবে। স্বাস্থ্যখাতে যে অব্যবস্থাপনা আছে তা দূর করে জনগনের সঠিক চিকিৎসা নিশ্চিত করা হবে। নারীদের কর্মক্ষম করে
গড়ে তুলতে প্রশিক্ষনসহ সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়নে লক্ষে
জনসমর্থন বাড়াতে গণসংযোগকালে এসব কথা বলেন।

২২ সেপ্টেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত  শেরপুর সদরের চরশেরপুর ইউনিয়নের নিমতলা মাদ্রাসা, নাগপাড়া বাজার ও যোগিনীমুরা জেডিএস মোড়ে তারেক রহমান
ঘোষিত ৩১ দফা কর্মসূচীর লিফলেট বিতরণ ও গণসংযোগ এবং পথসভা করেন।

ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা আরো বলেন, চরশেরপুর ইউনিয়নে বিএনপির প্রচুর সমর্থন রয়েছে। নির্বাচিত হতে পারলে উন্নয়ন থেকে পিছিয়ে থাকা এ ইউনিয়নে উন্নয়ন করা হবে।

তিনি বলেন, ২০১৮ সালে মানুষ আমাকে সমর্থন করেছিলো। আমরা জনগনের কাছে যাচ্ছি। জনগনের দু:খ কষ্টের কথা আমরা বুঝি।

কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগন কাকে ভোট দিবে আর এমপি কে হবে ?তারা জনগনের ভাষা বুঝবেনা। কাজেই জনগন পিআর চায়না।

পথসভা ও গণসংযোগে শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম ও রফিকুল ইসলাম শিপনসহ বিএনপি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী
বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা উপস্থিত ছিলেন।

শেরপুর জেলা প্রতিনিধি

২৩-৯-২০২৫ দুপুর ১:৪১