287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

তরুণদের ভবিষ্যত নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

#
news image

স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  

শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকেল্পে ছাত্র প্রতিনিধিদের ভাগ-ভাটোয়ারার সংস্কৃতি থেকে বের হতে হবে। 

তরুণদের ভবিষ্যত নেতৃত্বের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও শিক্ষার মান বাড়ানো সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনকার তরুণদের প্রস্তুতি নিতে হবে। যে তরুণরা দুর্বার আন্দোলনের মধ্যে দিয়ে পর্বত সমান হস্তিকে দেশ থেকে তাড়িয়েছে, তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

তিনি বলেন, ছাত্রদের এটা মনে করার কোনো কারণ নেই যে, শুধু ক্যাম্পাসেই দায়িত্ব সীমাবদ্ধ। বরং গোটা জাতির জন্য স্বপ্নসারথী, এই স্বপ্নকে ধারণও করতে হবে আবার বাস্তবায়নও করতে হবে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও দ্রুত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি। 

ছাত্র প্রতিনিধিদের উদ্দেশে দলটির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, আপনাদের সংগ্রাম ফ্যাসিবাদকে বিতাড়িত করিয়েছে ভারতে। কিন্তু এই সংগ্রাম এখনও শেষ হয়নি। আপনাদের আরো শক্তিশালী অবস্থানে থাকতে হবে সুযোগ পেলেই শত্রুরা আমাদেরকে ঘিরে ফেলবে।

নিজস্ব প্রতিবেদক

৭-১১-২০২৫ রাত ১১:৪১