287628
শিরোনামঃ
১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং? যুক্তরাষ্ট্রকে ‘দাঁতভাঙা’ জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের চীনা স্পাই স্যাটেলাইট পেয়ে মার্কিন ঘাঁটিতে নজরদারি শুরু ইরানের

স্বপ্নের নায়ক সালমান শাহ'র মৃত্যুর হত্যা মামলা, সামিরাসহ আসামি ১১

#
news image

ঢাকাই সিনেমার ক্ষণজন্মা জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের নির্দেশ দেয়ার পর ২৪ ঘণ্টা না পেরোতেই এই মামলা দায়ের করেন শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের মামা আলমগীর কুমকুম। 

মামলার এজাহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন প্রমুখ। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে, অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ আদেশ দিয়েছেন।

চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয়, সালমান শাহর মৃত্যুর দিন অভিনেতার মরদেহে বুকের বাম পাশে কালো দাগ ছিল এবং মল বের হয়েছিল।

শুনানিতে আরও উল্লেখ করা হয়, ঘরে সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফরম ওষুধ পাওয়া যায়।

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সালমান শাহ ছিলেন এক ক্ষণজন্মা নায়ক। মাত্র সাড়ে ৩ বছরের ক্যারিয়ারে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আনন্দ অশ্রু’, ‘বিক্ষোভ’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘এই ঘর এই সংসার’সহ ২৭টি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন তিনি।

অনলাইন ডেস্ক

২১-১০-২০২৫ দুপুর ১০:৮