287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

সাবেক এমপি বি.এম. কবিরুল হক কে জেলহাজতে প্রেরণ

#
news image

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা বি.এম. কবিরুল হক (মুক্তি)কে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতে বিচারক রত্না সাহা। 

রোববার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ প্রদান করেন।

রোববার সকাল ৯টার পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে সাবেক সাংসদ মুক্তিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন।মামলা নম্বর ০৬। সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে রোববার তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে বিশেষ নিরাপত্তায় তাকে নড়াইল জেলা কারাগারে আনা হয়। আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়,

নড়াইল প্রতিনিধি

১৯-১০-২০২৫ বিকাল ৭:৩৬