287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

#
news image

২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৪ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-১। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক মোঃ রুপসান (৩৬) ২। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক আওয়ামী লীগ এমপি জিল্লুর রহমানের অনুসারী মোহাম্মদ আলী শাহান (৩১) ৩। লক্ষীপুর জেলার কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আবিদ (৩৩) ও ৪। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাংস্কৃতিক সম্পাদক ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক আব্দুল মতিন ভুইয়া (৬২)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় ডিবি মতিঝিল-বিভাগের একটি টিম মোহাম্মদপুর থানাধীন নুরজাহান রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রুপসানকে ও বিকাল আনুমানিক ৫:০০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে মোহাম্মদ আলী শাহানকে গ্রেফতার করে ডিবি মতিঝিল-বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, একই দিন দুপুর আনুমানিক ২:১৫ ঘটিকায় মুগদা থানাধীন টিটিপাড়া এলাকায় থেকে সাদ্দাম হোসেন আবিদকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। একই দিনে দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় ডিবি- লালবাগ বিভাগের একটি টিম পল্টন মডেল থানাধীন পুরানো পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন ভূঁইয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

১৪-১০-২০২৫ রাত ৮:৪৮