287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার : সিপিডি

#
news image

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ  ১.২ বিলিয়ন ডলার (১৪ হাজার ৪২১ কোটি টাকা) বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রবিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি এ তথ্য জানায়। সবচেয়ে বেশি ৩৫ ভাগ ক্ষতি হয়েছে কৃষি ও অবকাঠামো খাতে।

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ১৪ হাজার ৪২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যা জিডিপির দশমিক ২৬ শতাংশ। এরমধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। যার পরিমাণ ৫ হাজার ১৬৯ কোটি টাকা।

তিনি আরও বলেন, অবকাঠামো খাতে ৪ হাজার ৬৫৩ কোটি টাকা ও ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে ২ হাজার ৪০৭ কোটি টাকা। জেলা হিসাবে নোয়াখালীতে সবচেয়ে ক্ষতি হয়েছে।  এ জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ হাজার ১৯১ কোটি টাকা। এরপর আছে কুমিল্লা জেলা, ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ হাজার ৩৯০ কোটি টাকা।

এদিকে দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার রেশ কাটতে না কাটতেই শুক্রবার রাত থেকে টানা ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার ৬০টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

৬-১০-২০২৪ দুপুর ১২:৫০