287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

মাদারীপুরে জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

#
news image

৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকালে শহরের ইটেরপুল মাইক্রোস্ট্যান্ড থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

জামায়াতে ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো—

১. জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা,

২. সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধি (পিআর) পদ্ধতি চালু করা,

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

সমাবেশে বক্তারা বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। তারা আরও বলেন, সরকার যদি ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে, তবে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন আরও জোরদার করতে বাধ্য হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুস সোবাহান খান, সদর থানা আমির মাওলানা হুমায়ুন কবির, কালকিনি থানা আমির মাওলানা রকিবুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি কাজী আবুল বাসারসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

শিবচর উপজেলা প্রতিনিধি

১২-১০-২০২৫ দুপুর ৩:৪