287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

নড়িয়াতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

#
news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও আলহাজ্ব শফিকুর রহমান কিরণ সাহেবের পক্ষে ধানের শীষের ভোট প্রার্থনায় শরীয়তপুরের নড়িয়া উপজেলা ঘড়িষার ইউনিয়নে বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সফিকুর রহমানের নির্দেশে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২০১৬ সালে ঘড়িষার ইউনিয়ন বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মতিউর রহমান সাগরের নেতৃত্বে ঘড়িষার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় আলহাজ্ব মতিউর রহমান সাগর বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক-নির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় আসলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনেও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সফিকুর রহমান শরীয়তপুর-২ তথা নড়িয়া-সখিপুরের সংসদ সদস্য হয়ে এই জনপদকে এগিয়ে নিবেন, ইনশাআল্লাহ।

শরীয়তপুর প্রতিনিধি

১২-১০-২০২৫ দুপুর ১:১৯