287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

রাঙ্গামাটিতে সংবাদকর্মীদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

#
news image

রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভার আয়োজন করেছে জেলা তথ্য অফিস।

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনি/সমমান পযন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টাইফয়েড টিকা প্রদান করা হব

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন সভায় রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা নূয়েন খীসা। ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

এতে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তেরের পরিচালক অনুসূয়া বড়ুয়া।

সভায় আনানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করে। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

এসময় বক্তারা বলেন, এখনো শিশুদের টিকাদান নিয়ে প্রার্ন্তিক পরিবারগুলোর মাথা টিকারীতি রয়ে গেছে। এছাড়া বিভিন্ন গুজবের কারণে অনেকেই টিকা দিতে চান না।

সমাজের বিদ্যমান কুসংস্কার, ভুল ধারণা ও গুজব প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন সভায় বক্তারা।

রাঙ্গামাটি প্রতিনিধি

৯-১০-২০২৫ রাত ৯:১৭