287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

লালমনিরহাটে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৩

#
news image

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১৩ এর সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিবান্ধা থানাধীন টংভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামিদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

১। মোঃ শাহীন হাওলাদার (২৫), পিতা-মোঃ সাইদুর রহমান, সাং-কানুদাসকাঠি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি;

২। মোঃ রবিন ইসলাম (১৯), পিতা-মোঃ লাজু ইসলাম, সাং-বড় সংগলশী, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী;

৩। মোঃ রকিব (২৩), পিতা-আঃ সালাম, সাং-সাহাপাড়া, থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী।

র‌্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে এলিট ফোর্সটি সর্বগ্রাসী মাদক নির্মূলে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃতদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৩ এর মিডিয়া উইং সূত্রে জানানো হয়।

লালমনিরহাট জেলা প্রতিনিধি

৯-১০-২০২৫ দুপুর ৪:৮