287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

ওয়ারেন্টভুক্ত আসামী যুবলীগ নেত্রী লাবণ্য ও ছাত্রলীগ নেতা হামজা গ্রেফতার

#
news image

রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে সাত মামলার ওয়ারেন্টভুক্ত আসামী যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্য (৪০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজা(২৮)কে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

মঙ্গলবার (১০ অক্টোবর ২০২৫) দুপুরে রাজধানীর বাড্ডা ও শ্যামলী এলাকা থেকে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় সিটি-ট্রান্সন্যাশনাল একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে যুবলীগ নেত্রী লাজলী আক্তার লাবণ্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাজলী আক্তার লাবণ্য ও তার স্বামী চাকরি দেওয়ার নামে অসংখ্য যুবকের কোটি কোটি টাকা লোপাট করে প্রতারণা করেছে মর্মে গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গ্রেফতারকৃত লাজলী আক্তার লাবণ্য বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২:২৫ ঘটিকায় সিটি-সাইবার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আমির হামজাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমির হামজা গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাজধানী আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে এবং উক্ত বিক্ষোভ মিছিল ফেসবুক লাইভে শেয়ার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

৮-১০-২০২৫ রাত ৮:৪০