287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার

#
news image

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহ ও মহা-সচিব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত চার নেতা হলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলার হাফেজ মাওলানা মোঃ রহমত উল্লাহ, হাফেজ মোঃ আব্দুল্লাহ, মাওলানা মোঃ ইমাম উদ্দিন এবং হাফেজ মোঃ আব্দুল কাদের।

বিবৃতিতে বলা হয়, দলীয় পদ পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সু-স্পর্ট অভিযোগ রয়েছে। এই অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির পক্ষ হতে দলের সকল নেতাকর্মিকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে এইসকল গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলের সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন। 

এতে বলা হয়, এই সকল কর্মকান্ডে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী দলের গঠনতন্ত্রের ধারা ১১(ক) মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে পার্বত্য চট্টগাম ওলামা পরিষদ থেকে উপর উল্লেখিত ৪ নেতাকে গত (৫ অক্টোবর) অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

রাঙ্গামাটি প্রতিনিধি

৮-১০-২০২৫ দুপুর ২:২৬