287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

#
news image

দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের কথিত ‘অবৈধ নিয়োগ ও একচেটিয়া দখলদ্বারিত্ব বাতিলের দাবিতে আজ সোমবার (৬অক্টোবর) মানিকগঞ্জে ইসলামী ব্যাংক এর সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

 উপস্থিত বক্তারা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে চট্টগ্রামের আঞ্চলিক পর্যায়ে দেওয়া অবৈধ নিয়োগগুলো অবিলম্বে বাতিলের দাবি জানান। একইসঙ্গে তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান।

মানববন্ধনে ব্যাংক গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট আনোয়ার হোসাইন এ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম, মাওলানা নুরুল ইসলাম,সরকার মাসুদুর রহমান সহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন,এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ সালের পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে ৮,৩৪০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশেরই মূল উৎস চট্টগ্রাম অঞ্চল। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪,৫০০ জনেরও বেশি শুধুমাত্র পটিয়া উপজেলার বাসিন্দা বলে দাবি করা হয়। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন, পেশাদার সেবা দিতে অক্ষম এবং আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে গ্রাহকদের যোগাযোগে সমস্যা তৈরি হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

৬-১০-২০২৫ দুপুর ৪:১