287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ঐতিহ্যবাহী নৌকবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

#
news image

শনিবার বিকেলে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনে নদীর দুই তীরে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিকেলের পর থেকেই আশপাশের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে মানুষ ভেলাবাইচ দেখতে নদীপাড়ে ভিড় করেন। দর্শনার্থীদের করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কলাগাছের তৈরি ভেলায় চড়ে প্রতিযোগিতায় অংশ নেন ২০ জন প্রতিযোগী। আয়োজক সূত্রে জানা যায়, স্থানীয় ইয়াসিন সরদার প্রথম, জাফর বেপারী দ্বিতীয় এবং রাশেদ শেখ তৃতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ।

তিনি বলেন, “গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিনোদন নয়, ঐক্য ও সম্প্রীতির প্রতীকও বটে।”

স্থানীয়রা জানান, তারা প্রতিবছর বর্ষা শেষে নৌকাবাইচের আয়োজন করে থাকেন। তবে এবার ব্যতিক্রমধর্মী ভেলাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় ধুরাইলসহ আশপাশের এলাকা পরিণত হয় এক উৎসবে।

মাদারীপুর জেলা প্রতিনিধি

৪-১০-২০২৫ বিকাল ৭:৪৮