287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

শেওড়াপাড়ায় প্রকাশ্যে গাড়িতে গুলি ও পরে আগুন

#
news image

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় যাত্রীবাহী আলিফ পরিবহনের একটি বাস লক্ষ্য করে গুলি ও এরপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে,

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে মেট্রোরেলের ২৬৬ নাম্বার পিলারের কাছে এ ঘটনা ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন,

বাসের চালক, সহকারী ও যাত্রীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসটি যখন সেনপাড়া এলাকায় পৌঁছায় তখন কয়েকজন হাতের ইশারা দিয়ে বাসটিকে থামাতে বলেন, থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুষ্কৃতকারীরা, যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান, এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং আগুন দেয়,

কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, সম্প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়, যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে বাস মালিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বাস মালিকদের একটি মামলা করতে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক

৩-১০-২০২৫ বিকাল ৬:৫১