287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

সুন্দরবনে কুমিরের আক্রমণে জেলের লাশ উদ্ধার

#
news image

সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হওয়ার ৭ ঘণ্টা পর জেলে সুব্রত মণ্ডলের (৩২) মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ ও গ্রামবাসী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সুন্দরবনে কাঁকড়া ধরতে গেলে কুমিরের আক্রমণের শিকার হন জেলে সুব্রত মণ্ডল (৩২)। বুধবার (১ অক্টোবর) দুপুরে ঢাংমারীতে সুব্রতের সৎকার সম্পন্ন হয়েছে।

বন কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বনবিভাগের কাছ থেকে কাঁকড়া ধরার পাস নিয়ে মঙ্গলবার সকালে সুন্দরবনে যান সুব্রত মণ্ডল ও তার সহযাত্রীরা। কাঁকড়া ধরে ফেরার পথে বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পাড়ি দিতে গেলে কুমিরে ধরে নিয়ে যায় তাকে। এরপর ৭ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে কুমির মুখ থেকে মরদেহ ফেলে দূরে সরে যায়।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ডুবিয়ে মরদেহ উদ্ধার করার পর তার বাড়িতে নেওয়া হয়। এরপর বুধবার দুপুরে ঢাংমারী গ্রামের শশ্মানে সৎকার সম্পন্ন হয়েছে।

বন কর্মকর্তা আজাদ কবির বলেন, যেহেতু সুব্রত পাস নিয়ে বনে গিয়েছিল। তাই কুমিরের আক্রমণে নিহত সুব্রতর পরিবারকে সরকারিভাবে ৩ লাখ টাকা অনুদান দেওয়ার কার্যক্রম বনবিভাগে প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত বছর একই করমজল খালে কুমিরের আক্রমণে প্রাণ হারান ঢাংমারীর ভোজনখালীর জেলে মোশারেফ। তবে তখন নিষিদ্ধ সময় থাকায় ও তার পাস না থাকায় তার পরিবার কোনো সরকারি অনুদান পায়নি।

মংলা প্রতিনিধি

১-১০-২০২৫ দুপুর ৩:৫