287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

কুমিল্লায় ডাকাত দলপতিসহ গ্রেপ্তার ১৪

#
news image

গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। যানাযায়, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলিক মহাসড়কের ভিংলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১ অক্টোবর) দুপুরে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) নজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- আন্তঃজেলা ডাক্তার দলের সর্দার শাহ আলম দুলাল (৪০), মো. মনির হোসেন (৪০), মামুন মিয়া (২৪), মাহবুব আলম (৩৮), আলমগীর হোসেন (৩০), আল আমিন(৩২), কামাল হোসেন(৩২), মোশাররফ শরীফ(৩২), মো. সুমন(৩৩), মো. খোকন (৪০), আলামিন(২৫), মো. সোহেল (২৬), আউয়াল (৫০) ও নিহার বিশ্বাস (৪৮)।

এসপি নজির আহমেদ খান জানান, গত ২৮ সেপ্টেম্বর লালমাই উপজেলায় দুটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এরপর জেলা পুলিশ পুরো জেলায় গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন বাঙ্গরা থানা এলাকায় ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। বাঙ্গরা বাজার থানার পুলিশ টহল জোরদার করায় ওই এলাকায় ডাকাতি করতে ব্যর্থ হন তারা। এরপর দেবিদ্বার থানায় ডাকাতির সিদ্ধান্ত নিলে পুলিশ জানতে পেরে উপজেলার ভিংলা বাড়ি এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

তিনি আরও জানান, পুলিশের চেকপোস্ট দেখে ডাকাত দল দরজা খুলে ও জানালার গ্লাস ভেঙে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় ধাওয়া করে পুলিশ ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থাকা ৪ জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন, এক জোড়া নুপুর, নগদ বিশ হাজার টাকা ও কালো রঙের একটি হাইয়েস গাড়ি জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লালমাই এলাকায় তিনটি, বরুড়ায় একটি ও নবীনগরে একটি ডাকাতির কথা স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা শেষে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লাহ জেলা প্রতিনিধি

১-১০-২০২৫ দুপুর ২:৫৮