287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

নারী ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই- মাহমুদুল হক রুবেল

#
news image

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে মহিলা দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

দেশের অর্ধেক ভোট হচ্ছে নারী। নারী ভোটারদের উপস্থিতিও সবসময় বেশি থাকে। কাজেই প্রার্থী এবং দলের বিজয় দেখতে চাইলে এখন থেকেই নারী ভোটারদের কাছে যেতে হবে। নারী ভোট ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে। বিএনপির কেন্দ্রীয় এ নেতা বিএনপির ৩১দফা বাস্তবায়নের জন্য মহিলা দলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

৩০ সেপ্টেম্বর বিকেলে ঝিনাইগাতী উপজেলা বিএনপির কার্যালয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়ন মহিলা দলের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক ও মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফর রহমান প্রমুখ।

শেরপুর জেলা প্রতিনিধি

৩০-৯-২০২৫ বিকাল ৭:১