287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা পালন

#
news image

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজার মহা অষ্টমী তিথিতে দিনাজপুর রাজকৃষ্ণ আশ্রমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে কসবা মিশনস্থ রামকৃষ্ণ আশ্রমের স্বামী অমৃতত্বানন্দ ভবন ও আশ্রম শতবর্ষ মিলনায়তনে বিশেষ আকর্ষণ এই কুমারী পূজা অনুষ্ঠিত হয় । 

ছয় বছরের কুমারী কন্যা ভাগ্য মধুশ্রী গাঙ্গুলিকে বিশুদ্ধ নারীর রুপ কল্পনা করে দেবী জ্ঞানে পূজা করা হয় ।

কুমারী পূজা করেন রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ। কুমারী পূজা উপলক্ষে কুমারী নারীকে স্নান করিয়ে নতুন বস্ত্র ,পায়ে আলতা ,সিঁথিতে সিদুর নানা অলংকারের সজ্জিত করে ঢাক ,ঢোল,শংঙ্খের ধ্বনি ও উলুধ্বনি দিয়ে দেবী দূর্গা জ্ঞানে পূজা করা হয়।

স্বামী বিভাত্মানন্দ মহারাজ বলেন, কুমারী পূজার মাহাত্ম্য হলো নিজের মধ্যে অসুর মনোবৃত্তি পরিহার করে মাতৃজ্ঞানে নারীকে উপলব্ধি করা। জেলা প্রশাসক, সেনাবাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো কুমারী পূজা।

দিনাজপুর প্রতিনিধি

৩০-৯-২০২৫ দুপুর ১২:৫৫