287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

শেরপুরে ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক ৩

#
news image

শেরপুরে চোরাইপথে আনা ১শ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বরাইয়া গ্রামের আরব আলীর ছেলে সোহেল রানা (৩৫), দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে সুমি আক্তার (২৮) ও একই উপজেলার মধ্য বাসিদেবপুর গ্রামের ফরিদ হোসেনের মেয়ে বৃষ্টি আক্তার (২৮)।

র‌্যাব জানায়, ভারত থেকে চোরাইপথে আনা ফেনসিডিল কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার হচ্ছিল_এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। পরে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারিরা কৌশলে সিএনজি দিয়ে শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। পরে র‌্যাবের আরেকটি দল শহরের খোয়ারপাড় শাপলা চত্বর এলাকা থেকে তাদের আটক করে। এসময় কারবারিদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় শরীরে পেঁচানো অবস্থায় ১শ বোতল ফেনসিডিল জব্দসহ তাদের আটক করে।

জামালপুরের র‌্যাব-১৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হবে।

শেরপুর প্রতিনিধি

৩০-৯-২০২৫ দুপুর ১২:৪৬