287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

সাটুরিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

#
news image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।

সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার একাধিক মণ্ডপ ঘুরে তিনি নিরাপত্তা, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে সরেজমিন পরিদর্শন করেন এবং মন্ডপ কমিটি সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে ইউএনও বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ ছাড়াও হিন্দু ধর্মাবলম্বী সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানান।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া শাখার ডিজিএম অলিউল্লাহ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, সাটুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবুর রহমান, পূজা উদযাপন কমিটি সাটুরিয়া শাখার সভাপতি প্রদত্ত ঘোষ অ্যাপোলো ,সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বাকালি প্রমুখ।

এ বছর সাটুরিয়া উপজেলায় মোট ৮১টি মণ্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত রয়েছে নিরাপত্তা বাহিনীর কর্মীরা। 

এ সময় পূজা মণ্ডপ পরিচালন কমিটির সদস্যরা বলেন, প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার সহযোগিতা পেয়ে তারা উৎসাহিত; ইউএনও যে নির্দেশাবলী দিয়েছেন তা তারা দ্রুত বাস্তবায়ন করবেন। 

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম বলেন, উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মীরা নিয়োজিত রয়েছে‌।এ ছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে সাটুরিয়া থানা পুলিশ সার্বক্ষণিকণিক টহলে রয়েছে।

সাটুরিয়া প্রতিনিধি

২৯-৯-২০২৫ রাত ৯:৪