287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

রাঙ্গামাটিতে পূজা উপলক্ষে হিন্দুদের ২৭ বিজিবির আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান

#
news image

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালিমন্দিরে আশেপাশে এলাকায় বসবাসরত হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করেছে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

অদ্য ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিজিবি'র মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে কাচালং বাজার সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালিমন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপের সভাপতি ও উপস্থিত হিন্দু সম্প্রদায়ের জনগণের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন এবং ২০টি অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, পোলাও চাউল, ডাল ও তৈলসহ বিভিন্ন উপহারসামগ্রী এবং নগদ ১০,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

বিজিবি অধিনায়ক বলেন, “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক" এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য বিজিবি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দিনে ও রাতে টহলের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করছে।

তিনি উল্লেখ করেন, “পাহাড়ি-বাঙ্গালী আমরা সবাই বাংলাদেশী"— ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে পূজা বা অন্যান্য ধর্মীয় উৎসব উদযাপন একটি সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য। সমাজের সকল স্তরের মানুষ মিলেমিশে থাকলে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব, যা দেশের উন্নয়নে সহায়ক।

এ সময় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম শাহিনুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি প্রতিনিধি

২৮-৯-২০২৫ রাত ১০:২৪