287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

শিবচরে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ  

#
news image

জুলাই বিপ্লবকে আইনি ভিত্তি ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টিভ) পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এমন মন্তব্য করেছেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা। 

শুক্রবার(২৬সেপ্টেম্বর) বিকালে শিবচর প্রেস ক্লাবের সামনে জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এ বক্তব্য দেন।

শিবচর উপজেলা জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান শিকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইউসুফ হাওলাদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন-মাওলানা সারোয়ার হোসাইন মৃধা,যুব বিভাগের সভাপতি মাস্টার লিয়াকত হোসেন, শিবচর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ আল-আমিন। 

শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সারোয়ার হোসেন মৃধা বলেন,জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে,আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষের পিয়ার পদ্ধতি চালু করা হোক,অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে,ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন,গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে,স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ‘যারা সরকারের দোসর, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। ১৪-দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে বাংলাদেশে আরেকটি অধ্যায় রচিত হবে,যার নেতৃত্বে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলাম

লিয়াকত হোসেন বলেন, ‘যারা জুলাইকে আইনি ভিত্তি দিতে চাচ্ছেন না, তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। বাংলাদেশে দাঁড়ানোর জায়গা তারা পাবেন না। অতীতের স্বৈরাচারীদের পরিণতি স্মরণ করুন, যারা মানুষ হত্যা ও অবিচার করেছে, তাদের ঠাঁই হয়নি। আজ যারা জনগণকে শোষণ ও অবিচার করতে চান, তাদেরও জায়গা হবে না।’

তিনি আরো বলেন, ‘আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না জুলাইকে আইনি ভিত্তি দেয়া হয় এবং পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করা হয়।’

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ ইউসুফ হাওলাদার,সহকারী সেক্রেটারি হাবিবুল্লাহ্ বাহার,শিববচর পৌর জামায়াতে ইসলামীর আমির ডাঃ মোঃ বেলায়েত হোসেন,সেক্রেটারি মোঃ এমদাদ হোসেন,রোকন সদস্য মাওলানা আহসানুল করিম,হাফেজ আঃ জলিল শেখ, প্রচার ও মিডিয়া সেলের সভাপতি আবুল খায়ের খানসহ ইউনিয়ন জামায়াত, যুবজামায়াত,ওলামা বিভাগ ও ইসলামি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা প্রতিনিধি

২৬-৯-২০২৫ রাত ৮:৭