287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

#
news image

ঐতিহ্যবাহী শ্রীবরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন শ্রীবরদী পৌর ছাত্রদল। চলতি শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক তিনবারের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে কলেজ মাঠে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফির সভাপতিত্বে ও শ্রীবরদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরহাদ আলী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এছাড়াও পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট রেজুয়ান উল্লাহ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান প্রমুখ। এছাড়াও শ্রীবরদী পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব মো. জাকির খান, যুগ্ম আহ্বায়ক সানজিদুল হাসান বরাত সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সহস্রাধিক নবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, "বর্তমান প্রজন্মের তরুণদের নিয়ে দেশ গড়াসহ রাজনৈতিক ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে এগোতে চায় বিএনপি। তোমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা সবাই পাশে আছি। শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য আমরা অভিভাবক হিসেবে কাজ করে যাচ্ছি। এসময় তিনি আরও বলেন, তোমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করে সুনাগরিক হিসেবে সমাজে অবদান রাখতে হবে। 

শেরপুর প্রতিনিধি

২৪-৯-২০২৫ বিকাল ৭:০