287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

সম্পন্ন হলো ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের মেন্টরশিপ প্রশিক্ষন

#
news image

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল অ্যাকশন গ্রুপের বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক মাসব্যাপী ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অ্যান্টি টেরোরিজম অ্যাসিসট্যান্স (এটিএ) কর্তৃক পরিচালিত মেন্টরশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এটিএ পরিচালিত সবচেয়ে উন্নত প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম এই প্রশিক্ষণ বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের সক্ষমতা ও কার্যকারিতা বহুগুণ বেড়েছে। কেবল ব্যবহারিক দক্ষতাই নয়, তাত্ত্বিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি সম্পর্কিত বিষয় ও এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিলো।প্রশিক্ষণটি পরিচালনা করেছেন দুইজন অভিজ্ঞ মার্কিন প্রশিক্ষক।

প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ করিম।

নিজস্ব প্রতিবেদক

২৪-৯-২০২৫ সকাল ৯:৪৬