287628
শিরোনামঃ
নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোজতবা খামেনি হচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা ইসরাইলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু ইরানের ইরানে ইসরায়েলি বাহিনীর হামলা প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ চলে গেলেন সদা হাস্যোজ্জ্বল বিএনপি নেতা মেহেদী হাসান মিন্টু

কুড়িগ্রামে ভেলা বাইচ জিতে দুই খাসি পেল গরিবের বন্ধু

#
news image

কুড়িগ্রাম সদর উপজেলায় হয়ে গেল নৌকাবাইচের আদলে কলাগাছের ভেলার বাইচ প্রতিযোগিতা। ব্যতিক্রম এ খেলা দেখতে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সি হাজার হাজার মানুষ। প্রতিযোগিতায় জিতে দুইটি খাসি পেয়েছেন গরিবের বন্ধু।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় ছড়ায় ভিন্নধর্মী কলাগাছের ভেলাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয়রা। 

গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেয় ভোগডাঙ্গাসহ পার্শ্ববর্তী ইউনিয়নের ১৮টি দল। একটি ভেলায় প্রতিদলে প্রতিযোগীর সংখ্যা ৪ থেকে ৫ জন। ৪ দিনের খেলা শেষে ৫ম দিন রোববার বিকালে ফাইনাল খেলার সুযোগ পায় গরিবের বন্ধু, দশের দোয়া, বটতলী এক্সপ্রেসসহ ৫টি দল। ফাইনালে দশের দোয়া দলকে হারিয়ে বিজয়ী হয় গরিবের বন্ধু ভেলা দল। 

আয়োজকরা জানান, খেলায় প্রথম পুরস্কার দুইটি খাসি, দ্বিতীয় পুরস্কার একটি খাসি ও তৃতীয় পুরস্কার একটি রাজহাঁস বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

দর্শকরা জানান, নৌকা বাইচসহ জীবনে অনেক খেলা দেখলেও এই প্রথম কলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখে অভিভূত তারা।

খেলা দেখতে আসা সাজু মিয়া বলেন, এরই মধ্যে প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে গ্রামীণ জনপদের হাডুডু, গরুর মইদৌড়সহ অনেক ঐতিহ্যবাহী খেলা। এ সময়ে নৌকাবাইচের মতোই কলাগাছের ভেলা প্রতিযোগিতা দেখতে পেয়ে খুব আনন্দ লাগছে। 

সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সাঈদুর রহমান বলেন, আমিও খেলাটি দেখতে এসে অবাক হয়েছি। কেননা হাজার হাজার মানুষ আনন্দে উল্লাসে কলাগাছের ভেলার খেলাটি দেখল। গ্রামাঞ্চলের মানুষের বিনোদনে এমন ব্যতিক্রমী খেলা আরও বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।

কুড়িগ্রাম প্রতিনিধি

২৪-৯-২০২৫ রাত ১২:৫২