287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

নোয়াখালী পৌর আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

#
news image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নোয়াখালী পৌরসভা শাখার  সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম।এর আগে, গতকাল রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পিন্টু নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা পিন্টু আত্মগোপনে ছিলেন। রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ঢাকায় ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সুধারাম থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

২২-৯-২০২৫ দুপুর ৪:৩৬