287628
শিরোনামঃ
ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার হরমুজ প্রণালির পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান

নিউ ইয়র্কের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা রওনা হলেন

#
news image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগদানের জন্য সোমবার ভোরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

তাকে বহনকারী এমিরেটসের একটি বিমান ভোর ১:৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

পাঁচ রাজনৈতিক নেতা - বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য-সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড. তাসনিম জারা - সরকারী প্রতিনিধি দলের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন।

জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলের সাথে যোগ দেবেন।

প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে এবং ২ অক্টোবর ফিরে আসার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

২২-৯-২০২৫ দুপুর ১০:১৭