287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানের ৯৮৮ পিস ইয়াবা সহ আটক ২

#
news image

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকবিরোধী বিশেষ অভিযানে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন লাখিরচর এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকবাল (২৯) ও ২। মোঃ আকাশ (২৪) দ্বয়কে ৯৮৮ পিচ ইয়াবা মাদকসহ অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

অদ্য ২০ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন লাখিরচর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে ঢাকা জেলার কেরাণীগঞ্জ থানাধীন লাখিরচর এলাকায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২০/০৯/২০২৫ ইং তারিখ বিকালে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আসামী ১। মোঃ ইকবাল (২৯) ও ২। মোঃ আকাশ (২৪) দ্বয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ধৃত আসামি ১। মোঃ ইকবাল (২৯) তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৫৮৮ (পাঁচশত আটাশি) পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেট ও আসামী ২। মোঃ আকাশ (২৪) তার পরিহিত প্যান্টের ডান পকেট হতে ৪০০ (চারশত) পিচ ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক প্রায় ৩,০০০০০/- (তিন লক্ষ) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামিরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। আসামিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিজস্ব প্রতিবেদক

২০-৯-২০২৫ রাত ১০:১৯