287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালি

#
news image

"মাদক থেকে দূরে থাকুন, সুস্থ জীবন গড়ুন" এই শ্লোগানকে সামনে রেখে শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুরে এ র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. সুরুজ আহমেদ খান সভাপতিত্বে অনুষ্ঠানে

প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি নেতাবৃন্দ, বিপুল সংখ্যক কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, আমাদের দেশ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক আমাদের সমাজের জন্য একটি মরণঘাতী। এখন থেকে যদি আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার না হোই। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের হাত থেকে কোনমতে রক্ষা করা যাবে না। তাই দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।  

বিশেষ অতিথির বক্তব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের বলেন, আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, সমাজের ঐক্যবদ্ধ চেষ্টার মাধ্যমে এই দেশকে, এই গ্রামকে, এই সমাজকে, এই শরীয়তপুরকে মাদকমুক্ত করতে পারবো। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।

সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খান বলেন, মাদক এক মারাত্মক বিষ। এটি জীবন নষ্ট করে, পরিবার ভাঙে এবং সমাজে অশান্তি আনে। আসুন, সবাই মিলে শপথ করি, মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি।

সংগঠনের সভাপতি মো. সুরুজ আহমেদ খান বলেন, মাদক সমাজের একটি মরণ ব্যাধি। মাদকের কালো থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন। 

আমরা ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করবো, ইনশাআল্লাহ।

শরীয়তপুর প্রতিনিধি

২০-৯-২০২৫ দুপুর ১১:২