287628
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন বীথিকা বিনতে হোসাইন ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি রুবেল হাওলাদার(পিপিএম) ডিবি হেফাজতে সাবেক স্পিকার শিরিন শারমিন ৪৫ দিনের যুদ্ধবিরতির আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্র আজ থেকে নতুন নিয়মে অফিস ও ব্যাংক লেনদেন রাতভর দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, থমথমে মাদারীপুর ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন নির্ধারিত সময়ে অফিসে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন

#
news image

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে গণমাধ্যম কর্মীদেরকে উদ্দেশ্য করে  বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চান তিনি। অতীতের আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দল তাকে সেই সুযোগ দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই নারী নেত্রী।

এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীথিকা বিনতে হোসাইন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার বড় সন্তান। 

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেবে। বিবেচিত প্রার্থীরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমিকা রাখবেন। আমিও সেই প্রক্রিয়ার একজন সহযোগী হতে চাই।’

প্রয়াত স্বামী শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে বীথিকা বলেন, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিটি আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ‘বাবু একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং পছন্দমতো ভোট দিতে পারবে। সেই লক্ষ্যে তিনি খালেদা জিয়ার ডাকে আন্দোলনে সক্রিয় ছিলেন। কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যাওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।’

বীথিকা জানান, অর্পণ সংঘের মাধ্যমে তিনি গুম ও খুনের শিকার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেলে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতিত পরিবারের প্রতিনিধিত্ব করবেন এবং তাদের কথা তুলে ধরবেন।

এদিকে, শুক্রবার থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। প্রথম দিনেই ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

এর আগে, গত বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

নিজস্ব প্রতিবেদক

১১-৪-২০২৬ দুপুর ৩:৭