287628

রাতভর দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, থমথমে মাদারীপুর

#
news image

মাদারীপুরের পৌর এলাকায় বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে  রাতভর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটানা ঘটেছে। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। যা ভোররাত পর্যন্ত গড়ায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার আকিব এবং পাকদী এলাকার মঈন মুন্সির মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।

এদিকে, ঘটনার জেরে রোববার সন্ধ্যা আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সোমবার ভোররাতে ফের দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় পাকদী এলাকায় অতর্কিত হামলায় অন্তত ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

তিনি আরও জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুর জেলা প্রতিনিধি

৩০-৩-২০২৬ দুপুর ২:২