287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেলেন ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ

#
news image

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেলের অর্থপেডিক্স সার্জন লক্ষ্মীপুরের কৃতি সন্তান ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ। 

রবিবার ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের বোর্ড অফ ডিরেক্টরস এর অন্যতম সদস্য ও লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জালালিয়া গ্রামের বাসিন্দা। 

রাজনৈতিকভাবে ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে, শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার হিসাবে কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সেবা এবং জরুরী চিকিৎসা সেবার সমন্বয় করবেন। 

ডাক্তার শাহ মুহাম্মদ আমান উল্লাহ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আহত বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর বিরতিহীন চিকিৎসা সেবা দিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদক

২৩-২-২০২৬ রাত ১২:১৫