287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

লালমনিরহাটে ৮১ ব্যাচের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

#
news image

লালমনিরহাটে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে এসএসসি ৮১ ব্যাচের বন্ধুদের সংগঠন একাশিয়ান।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দুরাকুটি গ্রামে সংগঠনটির সদস্য ড. ইসরাত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ হিসেবে কম্বল বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, একাশিয়ান এর সদস্য কৃষিবিদ সঞ্জয় কুমার দাস, সদস্য পংকজ বণিক। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

তীব্র শীতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলার জনজীবন যখন স্থবির, তখন “৮১ ব্যাচ”-এর সদস্যরা মানবিক দায়বদ্ধতা থেকে এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেন। প্রত্যন্ত এ অঞ্চলের বৃদ্ধ, বিধবা, গরিব অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, দেশের এই কঠিন সময়ে বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা প্রয়োজন। 

 ৮১ ব্যাচের সদস্যরা ব্যক্তিগত তহবিল থেকে এই সহায়তার আয়োজন করেন। এবারের শীতের প্রকোপ থাকা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

বিতরণকালে ৮১ ব্যাচের প্রতিনিধিরা জানান, বন্ধুদের এই মিলনমেলা কেবল স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক কল্যাণে নিয়োজিত রাখাই তাদের মূল লক্ষ্য। শীতবস্ত্র পেয়ে স্থানীয় উপকারভোগীরা উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনাজপুর প্রতিনিধি

৮-১-২০২৬ বিকাল ৭:৪০