287628
শিরোনামঃ
জুড়ীতে ২৮২ শতক জমি দখলের পাঁয়তারা, আতঙ্কে ১৭ পরিবার, অপকর্ম ঢাকতে সংবাদ সম্মেলন ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’ পুনরায় বন বিভাগের হেফাজতে বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী লটারির মাধ্যমে বদলি হলেন গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন ফরহাদ হালিম (ডোনার) বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মনোনীত হলেন কমলনগরের ইসমাইল জবিউল্লাহ ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল

তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তনে ডাঃ আমান উল্লাহর উদ্যোগে রামগতি-কমলনগরে দোয়া মাহফিল

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ, সুস্থ ও স্বসম্মান প্রত্যাবর্তন কামনায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রামগতি ও কমলনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে এ বিশেষ আয়োজন করা হয়।

এর মধ্যে চর বসু রসুলপুর জামে মসজিদ, চর লরেন্স বাজার বায়তুল আমান জামে মসজিদ, করুণানগর কেন্দ্রীয় জামে মসজিদ, হাজিরহাট বাজার মডেল জামে মসজিদ, তোরাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ, মরহুম মৌলভী আতিক উল্লাহ জামে মসজিদ, মরহুম শফি উদ্দিন পাটওয়ারী জামে মসজিদ, চর মার্টিন লাল মিয়া চৌধুরী জামে মসজিদ, জাজিরা নাজিরিয়া এতিমখানা মাদ্রাসা ও মসজিদ, আল মদিনা কাওমী মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া নুরুল উলুম কাওমী মাদ্রাসা, চর পোড়াগাছা সহ শতাধিক মসজিদে।

দোয়া মাহফিলে তারেক রহমান যেন দীর্ঘদিনের নির্বাসন ও রাজনৈতিক প্রতিকূলতা উপেক্ষা করে সুস্থ শরীরে নিরাপদে দেশে ফিরে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিতে পারেন—এ কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এতে রামগতি ও কমলনগর উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনর প্রোগ্রাম পরিচালক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)এর প্রথম যুগ্ম মহাসচিব ডা. শাহ মো. আমান উল্লাহ।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহর সাহায্য কামনায় এ আধ্যাত্মিক আয়োজন করা হয়েছে। দোয়া শেষে আয়োজকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

২৫-১২-২০২৫ সকাল ৮:৭