287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

#
news image

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাথে বাংলাদেশ ব্যাংকের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২:০০টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই সমঝোতার আওতায় দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেপিআই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক ও এর আশপাশ এলাকার অগ্নিদুর্ঘটনায় দ্রুত সাড়া প্রদান করার লক্ষ্যে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরে একটি স্যাটেলাইট ফায়ার স্টেশনের ন্যায় সার্বক্ষণিক জনবল ও গাড়ি-পাম্প মোতায়েন থাকবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদের ১৩ জন সদস্য গাড়ি-পাম্প ও সাজ-সরঞ্জামসহ এখানে অবস্থান করবেন।

ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম, বিএফএম (এস) এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে জনাব মোঃ রিয়াদ ফারজান্দ, যুগ্মপরিচালক, এইচআরডি-১ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ নিয়ামুল কবির, সিকিউরিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি; পরিচালক (এইচআরডি-১) জনাব মোঃ জবদুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, পিএসসি; উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জনাব মোঃ মামুনুর রশিদ, পিএফএম; সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, পিএফএমসহ অন্য কর্মকর্তাবৃন্দ। লেখা ও ছবি: ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নিজস্ব প্রতিবেদক

২৪-১২-২০২৫ সকাল ৮:২৬