287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

সাটুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

#
news image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাতে সাটুরিয়া ইউনিয়নের বৈলতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাটুরিয়া থানার একটি পুলিশ দল। গ্রেপ্তার হওয়া বেলাল হোসেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ওই গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রশিদের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর ২০২৫ তারিখে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে উপপরিদর্শক (এসআই) মর্তুজা বাদী হয়ে ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরেই বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাটুরিয়া প্রতিনিধি

১৮-১২-২০২৫ রাত ৯:২৩