287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

দৌলতপুরে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালিত

#
news image

প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের হলরুম আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং টিটিসি’র যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আহসানুল আলম , ডাক্তার মেহেরুবা পান্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসার সহ ইউপি সদস্য।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য। প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রবাসীরা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে কাজ করছেন। অথচ তাদের সম্মান দেওয়া হয় খুব কম।

বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, বিদেশে বা এয়ারপোর্টে তাদের হয়রানি রোধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে তাদের অসামান্য অবদান স্বীকৃত করতে হবে।

মানিকগঞ্জ প্রতিনিধি

১৮-১২-২০২৫ রাত ৯:১৯