287628
শিরোনামঃ
রাতের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরানে হামলা চালাতে মরিয়া ইজরাইল অপেক্ষা সুযোগের ১৭ বছরের প্রতিকূলতার মধ্যে মানবীয় কর্মযজ্ঞ ডা. শাহ মুহাম্মদ আমানুল্লাহ'র হরমুজ নিয়ন্ত্রণে ইরানের বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো তেহরানের হাতে এখনো গুরুত্বপূর্ণ কিছু ‘কার্ড’ আছে: ইরানের পার্লামেন্টের স্পিকার নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বিথীকা বিনতে হুসাইন বিএনপি'র সংরক্ষিত নারী আসনে মনোনীত হলেন বীথিকা বিনতে হোসাইন কালকিনিতে নদী গর্ভে বিলীন সড়ক, আছে আশ্বাস নেই কোন উদ্যোগ নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় কি এবার হরমুজে নৌবহর নামাবে বেইজিং?

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

#
news image

দেশে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com- এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ‘চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।’

নোটিশে আরও বলা হয়, যেসব আবেদনকারীর আজ ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তী সময়ে নতুন তারিখে স্লট প্রদান করা হবে। এ বিষয়ে আবেদনকারীদের ধৈর্য ধরতে এবং নিয়মিত ওয়েবসাইট বা হটলাইনের মাধ্যমে হালনাগাদ তথ্য জানতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দেশে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। যার ফলে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মানবাধিকার সংগঠন গুলোর তথ্যমতে, ২০২৫ সালের প্রথম নয় মাসে রাজনৈতিক সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয়েছে। এই পরিস্থিতিতে সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আইভিএসি সংক্রান্ত আরও তথ্যের জন্য আবেদনকারীদের ivacbd.com ওয়েবসাইট অথবা হটলাইন নম্বর ০৯৬১২ ৩৩৩ ৬৬৬ ও ০৯৬১৪ ৩৩৩ ৬৬৬-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

১৭-১২-২০২৫ বিকাল ৬:৫৩