287628
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত- স্বরাষ্ট্র উপদেষ্টা  রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার--মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অনলাইনে নয়, সাংবাদিক কার্ড ম্যানুয়ালি ইস্যু করবে ইসি মার্কিন হামলার তীব্র শঙ্কার মাঝেই আলোচনা চায় ইরান, দাবি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব ইরানি সেনাদের মাঝে নেই উদ্বেগ, পূর্ণ যুদ্ধ প্রস্তুতির ঘোষণা জীবনযুদ্ধে গাজাবাসী; একদিকে হামলা অন্যদিকে তীব্র ঠান্ডা নির্বাচন ঘিরে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে সংলাপ জরুরি : শিক্ষা উপদেষ্টা কালথেকে নির্বাচনী প্রচার-প্রচারনা শুরু

লোহাগড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

#
news image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে নড়াইলের লোহাগড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পার মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিলে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মহব্বত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন নড়াইল২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। 

এসময় বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম প্রমুখ। 

এছাড়াও মল্লিকপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জসিম সরদার

লোহাগড়া প্রতিনিধি

১৫-১২-২০২৫ রাত ১০:৫৮