287628
শিরোনামঃ
ছাত্রদলের শীর্ষপদে আলোচনায় কমলনগরের জিয়া উদ্দিন বাসেত ঐক্যবদ্ধভাবে মানুষের কল্যাণে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরাইলকে রক্ষায় পর্যাপ্ত সামরিক শক্তি নেই যুক্তরাষ্ট্রের: মার্কিন জেনারেল মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান ইসরায়েলি হামলায় গাজায় অন্তঃসত্ত্বা নারী নিহত, গর্ভ থেকে ছিটকে পড়ল শিশু সাময়িক বরখাস্ত হলেন গুলিস্তানে সড়কের মধ্যে মারামারি করা দুই ট্রাফিক কনস্টেবল কেমন থাকতে পারে ঈদের দিনের আবহাওয়া যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনায় বড় অগ্রগতির খোঁজে পাকিস্তান রামিসা হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে- সমাজকল্যাণ মন্ত্রী

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে নিহত -১

#
news image

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে বাস সুপারভাইজার মোঃ শাওন ইসলাম(৩৩) নামে একজন নিহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন আরো সাতজন যাত্রী ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাওন খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে। 

আহতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন(২০) , সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১) ,বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০)। বাকিদের নাম পরিচয় জানা যায়নি। 

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ফাইম হোসেন জানান, আজ শুক্রবার খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহীবাস বিনেরপোতা ব্রিজ এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। ওই সময় বাস উল্টে বাসে থাকা সুপারভাইজার মোঃ শাওন ইসলাম ঘটনাস্থলে নিহত হন। একই সময় বাস ও ইজিবাইককে থাকা যাত্রী সহ ৭ জন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব দেবনাথ জানান, বর্তমানে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলে বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সাতক্ষীরা জেলা প্রতিনিধি

১২-১২-২০২৫ বিকাল ৭:৪৪